টুঙ্গিপাড়ায় টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত
আসন্ন “টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে টুঙ্গিপাড়ায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
সভায় টাইফয়েড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, টিকাদান কার্যক্রমের প্রস্তুতি ও মাঠপর্যায়ে সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন সংস্থার কর্মকর্তারা অংশ নেন।এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে স্বাস্থ্য অধিদপ্তর, PATH, Gavi, UNICEF এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন,“টাইফয়েড একটি প্রাণঘাতী ব্যাকটেরিয়াজনিত রোগ। টিকাদানের মাধ্যমে এটি সহজেই প্রতিরোধ করা সম্ভব। সবাইকে নির্ধারিত সময়ে টিকা নিতে হবে।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ বলেন,“টাইফয়েড ভ্যাকসিন সম্পর্কে কিছু গুজব ছড়ানো হচ্ছে। এসব বিভ্রান্তিতে না গিয়ে সবাই যেন তাদের শিশুকে সময়মতো টিকা দেয়, সেটিই আমাদের প্রত্যাশা।”
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ