মুরাদনগরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে বুধবার (২২ অক্টোবর) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ হলে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু।
কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর, মিষ্টি কুমড়া, লাউ, পাতা কপি, ফুলকপি, বেগুন, টমেটো ও মরিচ ফসলের বীজ এবং সার সহায়তা বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসের সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে মোট ৬ হাজার ২ শত ৯০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হচ্ছে। একজন কৃষক গড়ে ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সারসহ নির্দিষ্ট ফসলের বীজ পাচ্ছেন। এর মধ্যে গমের বীজ ২০ কেজি, সরিষা ১ কেজি, চিনাবাদাম ১০ কেজি, সূর্যমুখী ১ কেজি, মসুর ৫ কেজি এবং শাকসবজির বীজ ৪০-২০০ গ্রাম পর্যন্ত দেওয়া হচ্ছে।
এ সময় বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে ও ফসল উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে ফসলের গুণগত মানও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর