ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

শাহরাস্তির টামটা ইউনিয়নের চেয়ারম্যান ফারুক দর্জিকে অপসারণ


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ২২-১০-২০২৫ দুপুর ৪:৬

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ওমর ফারুক দর্জিকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় সূত্রে জানাগেছে, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক দর্জি কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের জনসেবা ও সাধারণ কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ এর ইউপি-১ শাখা থেকে ১৯ আগস্ট ২০২৪ তারিখের স্মারকে জারিকৃত পরিপত্রের আলোকে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে তাকে অপসারণ করে উপজেলা আইসিটি কর্মকর্তা মো. শাহজাহানকে প্রশাসক হিসেবে  দায়িত্ব প্রদান করা হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  নাজিয়া হোসেন জানান, আমি এই উপজেলায় যোগদানের পর একদিনের জন্যও এই চেয়ারম্যানকে উপজেলায় পাইনি। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। 

তিনি উপজেলা পরিষদের ৩টি সভায় পর পর  অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে অপসারণ করে উপজেলা আইসিটি কর্মকর্তাকে প্রশাসকের দ্বায়িত্ব দেয়া হয়েছে। 

এ বিষয়ে অপসারিত চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক দর্জি বলেন, ইউনিয়ন পরিষদে নিয়মিত উপস্থিত থাকার পরও তিনি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়েছেন। গত ২৮ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় কর্তৃক প্রেরিত সকল ইউনিয়ন চেয়ারম্যানদের প্রতিবেদনে তিনি কর্মক্ষেত্রে উপস্থিত ছিলেন বলে প্রতীয়মান ছিলো। 

তিনি আরো বলেন, সর্বশেষ মাসিক মিটিংয়ের দিনে তিনি অসুস্থ থাকায় প্যানেল চেয়ারম্যানকে সভায় পাঠালে অজ্ঞাত কারণে তাকে মিটিং থেকে বের করে দেয়া হয়েছে। যা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। এছাড়া তাকে অপসারণের পূর্বে কোন ধরনের নোটিশ দেয়া হয়নি।

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে জোরপূর্বক ঘরদখলে বাধা দেয়াতে ঘরের মালিককে কুপিয়ে রক্তাক্ত

বাউফলে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শ্রীপুরে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়াবাসহ গ্রেফতার

টুঙ্গিপাড়ায় জনসেবায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: ৮ প্রশাসনিক কর্মকর্তা পেলেন সম্মাননা স্মারক

বোয়ালমারীতে ইজিবাইক মেরামত কারখানায় অভিযান, চোরাই গাড়ী সহ আটক ৬

কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরে সন্ত্রাসী শরিফ কাইগি গ্রেফতার

রেললাইন প্রকল্পে ক্ষতিগ্রস্ত; এলাকাবাসীর অর্থায়নে দুই কিলোমিটার রাস্তা সংস্কার

ক্ষেতলালে ২৭ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

গোপন সূত্রের অভিযানে প্লাস্টিকের জুতার ভেতরে মিলল ইয়াবা, ২৯৭০ পিসসহ গ্রেফতার কারবারি

সারিয়াকান্দিতে লুডু খেলাকে কেন্দ্র করে বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যা

শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

শিবচরের নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শরণখোলা বিআরডিবি নির্বাচনে কামরুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত