সলিমপুর ইউপিতে আলোচনায় আওয়ামী লীগের কাজী মো. বাহাদুর খাঁন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আলোচনায় উঠে আসছে কাজী মো. বাহাদুর খাঁনের নাম। আলহাজ কাজী মো. বাহাদুর খাঁন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকার পাশাপাশি বিভিন্ন মসজিদ-মন্দির, স্কুল-কলেজসহ অসংখ্য সামাজিক-সাংস্কৃতিক ক্রীড়া সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। এছাড়াও আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় মামলা-হামলার শিকার হতে হয়েছে।
এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের দাবি, ইউপি নির্বাচনে সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী মো. বাহাদুর খাঁনকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেয়ার। কাজী মো. বাহাদুর খান নির্বাচন করার আগ্রহ প্রকাশ করে সীতাকুণ্ডের ১০নং সলিমপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন পরিচালনা কমিটির কাছে চিঠি পাঠান।
এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সলিমপুর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাজী মো. বাহাদুর খাঁন বলেন, ১৯৮২ সাল থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত থেকে স্বৈরচার এরশাদ বিরোধী আন্দোলন করেছি।২০০৪ সাল পর্যন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্বে আছি। দলীয় নেতা কর্মী এবং এলাকাবাসীর অনুরোধে এলাকার উন্নয়ন এবং প্রধানমন্ত্রীর উন্নয়নের সুফল প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে চেয়ারম্যান নির্বাচিত হয়ে গণমানুষের সেবা করার সুযোগ চান বলে জানান।
জামান / জামান
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২