শেরপুরে রোবোটিক্স ওয়ার্কশপ অনুষ্ঠিত
শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে রোবটিক্স ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
২৩ অক্টোবর বৃহস্পতিবার শহরের করিমপুর এলাকার ডাঃ সেকান্দর আলী কলেজের হলরুমে ওয়ার্কশপের প্রোগ্রামের কো-অর্ডিনেটর মাওলানা মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় ডাঃ সেকান্দর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল ও ডাঃ সেকান্দর আলী কলেজের শিক্ষক প্রতিনিধি শফিউল আলম চাঁন।
দিনব্যাপী অনুষ্ঠিত এ ওয়ার্কশপ ঢাকার রোবডেমি কারিগরি সহযোগিতায় বাস্তবায়ন করা হয়।
এ সময় রোবডেমি একাডেমির প্রতিনিধি ফজলে এলাহি তন্ময়, নোমান, রনজিতসহ বিভিন্ন স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
শহরের ডাঃ সেকান্দর আলী কলেজ, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা, কালেক্টরেট স্কুল, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২ শতাধিক শিক্ষার্থী রোবটিক্স ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।
এ সময় শিক্ষার্থীরা রোবট এর পরিচয়সহ বিভিন্ন বিষয় জানতে পারে। যেমন-রোবট শব্দের অর্থ ও উৎপত্তি রোবটিক্স-রোবট তৈরির বিজ্ঞান ও প্রযুক্তি রোবট কিভাবে কাজ করে, দৈনন্দিন জীবনে রোবটের ব্যবহার, রোবটের মূল অংশসমূহ যেমন, সেন্সর-তথ্য সংগ্রহ করে, মোটর-চলাচল নিয়ন্ত্রণ করে, মাইক্রোকন্ট্রোলার-মস্তিষ্কের কাজ করে, পাওয়ার সাপ্লাই-শক্তি যোগায় সফটওয়্যার- নির্দেশনা দেয় ইত্যাদি।
এছাড়াও রোবটের ধরণ, হিউম্যানয়েড রোবট, ইন্ডাস্ট্রিয়াল রোবট, সার্ভিস রোবট, এডুকেশনাল রোবট, রোবটিক্সে ব্যবহৃত জনপ্রিয় কন্ট্রোলার, স্লাইড ৭: কোডিং ও রোবট কন্ট্রোল, প্রোগ্রামিং ভাষার ভূমিকা, ব্লক কোডিং বনাম টেক্সট কোডিং, সেন্সর ইনপুট-কোড প্রসেস-মোটর আউটপুট ইত্যাদি বিষয়ে প্রত্যক্ষ হাতে-কলমে শেখানো হয়।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত