হরিপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের হলদিবাড়ি গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম (৮০) বাধক্যজনিত কারণে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি --- ওয়া রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। এদিন বিকেল ৫ টার দিকে মরহুমের নিজ এলাকার পীরদিঘি হাফেজিয়া মাদ্রাসা মাঠে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন। এরপর জানাজা নামাজ শেষে পীরদিঘি কবরস্থানে তাঁর লাশ দাফন সম্পন্ন হয়।
এ সময় থানার ওসি জাকারিয়া মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, মজিবর রহমান, ইউনিয়ন বিএনপি সভাপতি রেজুয়ানুল বিশ্বাস মন্টু, সাধারণ সম্পাদক মাহাবুব আলম সহ স্থানীয় রাজনৈতিক-সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁর মৃত্যুতে মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা