জমি বিরোধের জেরে টুঙ্গিপাড়ায় দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের জামাই বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে একটি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোকান মালিক ও তাঁর স্ত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জামাই বাজার গ্রামের প্রশান্ত পান্ডের সঙ্গে একই গ্রামের প্রদীপ কীর্তনীয়ার দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের (খাস) জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে আয়না কীর্তনীয়া, দিবা বিশ্বাস, অমিত মণ্ডল, পুতুল মণ্ডল, অনিল মণ্ডল, কাকলি কীর্তনীয়া ও পলাশ মাঝির নেতৃত্বে প্রায় ২০ থেকে ৩০ জন লোক প্রশান্ত পান্ডের দোকানে অতর্কিত হামলা চালায়। এ সময় দোকান মালিক প্রশান্ত পান্ডে ও তাঁর স্ত্রী পুষ্প পান্ডে হামলাকারীদের বাধা দিতে গেলে তাঁরা মারধরের শিকার হন। দোকান মালিকের বাবা মধুসূদন পান্ডে বলেন, “হামলাকারীরা দোকানের এলইডি টেলিভিশন, ক্যাশবাক্স ও আসবাবপত্র ভাঙচুর করে। নগদ টাকা, মোদি মাল ও দুটি তেলের ড্রামসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।” পাশের দোকানদার মাইকেল বলেন, “দুপুরের দিকে প্রায় ২০-৩০ জনের একটি দল দোকানে ঢুকে ভাঙচুর চালায়। আমি তাদের চিনতে পারিনি।” দোকান মালিকের ছেলে জিতু পান্ডে বলেন, “আমাদের পরিবারের সাতজন সদস্য রয়েছে। বাবার এই দোকানের আয়ে সংসার চলে। সন্ত্রাসীরা দোকান লুটপাট ও ভাঙচুর করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।” অভিযুক্ত প্রদীপ কীর্তনীয়ার বোন আয়না কীর্তনীয়া বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের জায়গা দখল করে প্রশান্ত পান্ডে দোকান ঘর তুলেছিল। আমরা শুধু আমাদের জায়গা উদ্ধার করেছি।” ঘটনার পর দোকান মালিক প্রশান্ত পান্ডে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম (বিপিএম, পিপিএম) বলেন, “অভিযোগ তদন্ত করে মামলা নেওয়া হয়েছে। মামলা নং: টুঙ্গী-১৬/২৫। ঘটনাটি তদন্তাধীন এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ