কাউনিয়ায় সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগে সংবাদ সম্মেলন
রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা ঘুষ নিয়ে অবৈধভাবে নামজারি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ভুক্তভোগী পরিবার শনিবার দুপুরে উপজেলার জিন্নাহ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করেছে।
বাহাগিলী গ্রামের মৃত আনছার আলীর মেয়ে রাসনা বেগম লিখিত বক্তব্যে জানান, তাদের ১ একর ৪৫ শতাংশ জমি প্রভাবশালীরা জালিয়াতির মাধ্যমে নামজারি করে নেয়। বিষয়টি বাতিলের জন্য গত ৮ মার্চ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করা হয়। শুনানির পর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
রাসনা বেগম অভিযোগ করেন, “প্রতিবেদন দেওয়ার আগে মিজানুর রহমান প্রথমে আমাদের কাছে ৫০ হাজার টাকা নেন, পরে প্রভাবশালীদের পক্ষে প্রতিবেদন দেওয়ার কথা বলে আরও ৫ লক্ষ টাকা আদায় করেন। তবুও এখন পর্যন্ত কোনো প্রতিবেদন দিচ্ছেন না।
তিনি জানান, জেলা প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি।
সংবাদ সম্মেলনে আশরাফুল ইসলাম, আনিছা বেগম ও আম্বিয়া বেগম উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ