নতুন কমিটি পেয়ে মধুখালীতে বিএনপির আনন্দ মিছিল
ফরিদপুরের মধুখালীতে দীর্ঘ এক যুগ পর উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল বের করা হয়।
২৫ অক্টোবর বিকাল ৩টার সময় মধুখালী পাইলট স্কুল মাঠ প্রাঙ্গণ হতে শুরু করে ঢাকা খুলনা মহাসড়কে মিছিলটি মধুখালী বাজারের সামনে থেকে ঘুরে এসে পুনরায় স্কুল মাঠে সমাপ্ত হয়।
এতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মীরা।
মিছিল পূর্ববর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন মধুখালী পৌর বিএনপি'র সভাপতি হায়দার আলী মোল্লা, মধুখালী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক,সি: যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়,সাবেক উপজেলা সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিভিন্ন প্রান্ত থেকে ঝাকে ঝাকে মিছিল নিয়ে সমবেত হয় উজ্জীবিত নেতাকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে নতুন এই কমিটি উপহার দেওয়ায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জেলা কমিটি এবং ফরিদপুর ১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের পদপ্রার্থী সাবেক সংসদ সদস্য জনপ্রিয় নেতা খন্দকার নাসিরুল ইসলাম নাসিরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা নবগঠিত এই কমিটিকে সর্বশ্রেষ্ঠ কমিটি হিসেবে আখ্যায়িত করে।
সংক্ষিপ্ত আনন্দ মিছিল ও আলোচনা সভায় সবাইকে ধানের শীষের পক্ষে এক জোট বেঁধে কাজ করার আহ্বান জানানো হয়।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু