বিরামপুরে স্ত্রী তালাক দেয়ার দুদিন পর স্বামীর আত্মহত্যা
দিনাজপুরের বিরামপুরে স্ত্রী তালাক দেয়ার দুদিন পর স্বামী কামাল শেখ (৩৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার পলিপ্রায়াগপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ শনিবার সকালে বাড়ির পাশে বরই গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তি রাজশাহী জেলার বাগমারা উপজেলার মোজা মণ্ডলের ছেলে। তিনি স্ত্রী ফরিদা বেগমকে নিয়ে বিরামপুর উপজেলার পলিপ্রায়াগপুর ইউপির ভবানীপুর গ্রামে বসবাস করছিলেন।
স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি এই এলাকায় গত ৩ থেকে ৪ বছর আগে ফরিদা আক্তার নামে এক মেয়েকে বিয়ে করে বসবাস করছিলেন। পারিবারিক কলহের কারণে গত ২৩ সেপ্টেম্বর তার স্ত্রী তাকে তালাক দেন। এর দুদিন পর বাড়ি থেকে ১০০ গজ দূরে একটি বরই গাছে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে ভগবতীপুর গ্রাম থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, এটি একটি আত্মহত্যা।
তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরপূর্বক ময়নাতদন্তের জন্য মৃতদেহটি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
জামান / জামান
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ