রাণীশংকৈল হাসপাতালে দুদকের অভিযানে নানা অনিয়ম
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার (২৬ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুদকের চার সদস্য বিশিষ্ট একটি টিম অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে দুদকের টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডা. আব্দুস সামাদ চৌধুরী ও আবাসিক মেডিকেল অফিসার ডা.ফিরোজ আলমসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলেন এবং অভিযান শেষে দুদকের ঠাকুরগাঁও জেলা সমন্বনিত সহকারী পরিচালক ইমরান হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় বেশ কিছু অনিয়ম ও দুনীতির প্রমান পাওয়া গেছে। এর মধ্যে নিম্ন মানের উপকরণ দিয়ে খাবার প্রস্তুত, দুপুরের খাবার দুপুর আড়াই টায় পরিবেশন করা, ওয়াশ রুম অপরিষ্কার, স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরের বাগান অপরিষ্কার, হাসপাতালে সুযোগ থাকা সত্বেও ডাক্তার কর্তৃক রোগীদের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরিক্ষা করার ব্যাপার উৎসাহ যোগানো, হাসপাতালে ওষুধ নিতে আসা গরীব রোগীদের সরকারি নির্ধারিত তিন টাকা টিকিট ফির পরিবর্তে পাঁচ টাকা নেওয়া।
তিনি আরো বলেন, আমরা কর্তৃপক্ষে জানিয়েছি যেসব অভিযোগ পাওয়া গেছে সেগুলোর দ্রুত ব্যবস্থা নিয়ে ঠাকুরগাঁও দুদক বরাবর অবগত করবে এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের শোকজসহ রিপোর্ট প্রদান করবে। এ বিষয়ে সঠিক ব্যবস্থা না নেওয়া হলে দুদক পরবর্তী প্রদক্ষেপ নিবে বলেও তিনি জানান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী মুঠোফোনে জানান, দুদকের পরিচালনায় পাওয়া বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কঠোর হস্তে দ্রুত প্রতিরোধ করার জন্য তারা নির্দেশ দিয়েছেন। আমি এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিবো।
Aminur / Aminur
গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী
আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল
পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার
অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি
পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ
ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত
গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান
নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি
রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী
নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা