হাতপাখার বিজয় হলে জাতির বিজয় হবেঃ মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম
প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক PR পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গন সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর রবিবার বিকেল ৩ টায় বাকেরগঞ্জ ইসলামী আন্দোলন বাকেরগঞ্জ (পশ্চিমের)সভাপতি নাছির উদ্দিন রোকন ডাকুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মাওলানা মুহাম্মদ আব্দুর রাজ্জাক,হাতপাখা প্রতিকের মনোনীত সংসদ সদস্য ঝালকাঠি-২ আসন এর ডাঃ সিরাজুল ইসলাম সিরাজী, সদস্য কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য উপ-কমিটি,ইসলামি আন্দোলন বাংলাদেশের মোঃ হারুন আর রশীদ, জামায়াতে ইসলাম বাংলাদেশ বরিশাল জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহমুদুন্নবী, ইসলামি আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার অর্থ ও প্রকাশনা সম্পাদক এস এম রফিকুজ্জামান, সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশের মাওলানা নুরুল ইসলাম আল-আমিন,সিনিয়র সহ-সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার মাওলানা মোঃ জামিলুর রহমান, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের মোঃ মাহাবুব আলম, ইসলামি আন্দোলন বাংলাদেশের বাকেরগঞ্জ উপজেলা পূর্ব শাখার মাওলানা মাহাবুবুর রহমান ইলিয়াস সহ ইসলামি আন্দোলন বাকেরগঞ্জ শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের হাত পাখাকে আরো শক্তিশালী করতে হবে,হাত পাখার বিজয় হলে জাতির বিজয় হবে। বাংলাদেশে কুরআনের আলোকে দেশ পরিচালনা করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেছে। এবং বাকেরগঞ্জের ইসলামি আন্দোলনের নেতৃবৃন্দদের মাঠ পর্যায়ে কাজ করার আহবান জানিয়েছেন পাত পাখা মার্কার জন্য এবং সবাইকে সদস্য সংগ্রহ করার আহবান জানান। দেশে বর্তমান পরিস্থিতিতে কেউ যেন লুটপাট চাঁদাবাজি না করতে পারে সেদিকে সবাইকে সতর্ক অবস্থানে থাকার জন্য বলেছেন।
এমএসএম / এমএসএম
গাজীপুরে দেশ-বিদেশের মেকআপ আর্টিস্টদের অংশগ্রহণ দিনব্যাপী প্রশিক্ষণ
মনোহরগঞ্জে অসমাপ্ত সেতুর কাজ, ৯ বারের দরপত্রে মেলেনি ঠিকাদার
কাপ্তাইয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের মেধার প্রদর্শন অনুষ্ঠিত
প্রশাসনিক অনিয়ম ও অনৈতিকতার অভিযোগে বিদ্ধ বাঘা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
রাণীনগরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করলেন এসিল্যান্ড, পাইপ জব্দ
শালিখায় সিএনআরএস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
রৌমারী সীমান্তে পতাকা বৈঠকে সমাধান হয়নি, সীমান্তের শুন্য রেখায় অনিশ্চয়তায় ৯ বাংলাদেশি
নেত্রকোণার সদর উপজেলায় প্রবাসী আজিজের খরিদা সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
ভিক্ষুক বৃদ্ধা'র স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে কিশোরীকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেফতার-৩