বেনাপোল ঘিবা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার
যশোরের বেনাপোল সীমান্তের ঘিবা গ্রামের একটি ডোবা থেকে আব্দুল আলিম (৩৫) নামে একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলিম বেনাপোল সাদিপুর গ্রামের সাহাদত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান ,সোমবার সকালে ১নং ঘিবা গ্রামের স্থানীয়রা রাস্তার পাশে একটি ডোবায় লাশ ভাসতে দেখে। বেনাপোর পোর্টথানা পুলিশকে খবর দেয়।পরে ঘটনাস্থল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ ।
এসময় নিহতের ভাই ইব্রাহিম লাশটি সনাক্ত করেন। গত শনিবার সাদিপুর নিজ বাড়ি থেকে ঘিবা গ্রামে নানার বাড়ীর উদ্দেশ্য রওনা দেয় আব্দুল আলিম। দু দিন পর উদ্ধার করা হলো তার লাশ।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার এস আই মিলন হোসেন জানান, সোমবার সকালে লাশটি উদ্ধার করে পোষ্ট মর্টামের জন্য লাশটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পোস্ট মটাম রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানানো যাবে বলে জানান তিনি।
তবে স্বজন ও স্থানীয়দের দাবী আব্দুল আলিম মানসিক ভারসম্যহীন ছিলেন।
এমএসএম / এমএসএম
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন