ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বেনাপোল সীমান্তে পিস্তলসহ যুবক আটক


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ২৮-১০-২০২৫ দুপুর ১০:৫২

যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
খুলনা ২১ বিজিবির আওতাধীন দৌলতপুর বিওপির টহল দল মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর ৫টার দিকে সীমান্তের মেইন পিলার ১৭/০৯-এস এর অভ্যন্তরে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উত্তরপাড়ায় অভিযান পরিচালনা করে আসামীর ঘরের পার্শ্বে ধানের গোলার মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো অভিনব কায়দায় লুকায়িত ০১ টি পিস্তল উদ্ধার করা হয়।
আতাউর রহমান দৌলতপুর উওরপাড়া গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।
বিজিবি সূত্র জানায়, আটককৃতের কাছ থেকে একটি ভারতীয় পিস্তল উদ্ধার করা হয়েছে। তাছাড়া অস্ত্র ব্যবসার সাথে আর কারা জড়িত এবং আটক ব্যাক্তির নামে আগে কোন মামলা আছে কি বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খুরশিদ আনোয়ার জানান, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Aminur / Aminur

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার