মধুখালীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা যুবদলের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন প্রান্ত থেকে ঝাকে ঝাকে মিছিল নিয়ে সমবেত হয় হাজার হাজার উজ্জীবিত নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক এস. এম. মোক্তার হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. তারিকুল ইসলাম এনামুল।
আলোচনা সভা ও র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি,সাবেক সংসদ সদস্য, আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, মধুখালী পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক বাবলু কুমার রায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস।
বক্তব্য রাখেন পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান কালা, সদস্য সচিব মো. রায়হান মোল্লা, মধুখালী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইমদাদ হোসেন, সাইফুল রহমান, ওবাইদল ইসলাম,পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মাহবুব তালুকদার, রাজু বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্য রাকিবুল হাসান পারভেজ ও সাগর মাহমুদ সহ আরো অনেকে।
প্রধান অতিথি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন,
“দলীয় আনুষ্ঠানিকতা শেষ, এখন সময় ভোটের মাঠে নামার। প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে। আমাদের একটাই লক্ষ্য—জননেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে পুনরায় ক্ষমতায় এনে দেশকে মুক্ত করা।”
পরে বর্ণাঢ্য র্যালিটি মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মধুখালী বাজার চৌরাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় পাইলট মাঠে এসে শেষ হয়।
এমএসএম / এমএসএম
শ্রীমঙ্গলে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস
৩১৫ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
মাদকসেবনের দায়ে যুবকের জেল-জরিমানা
সমবায়ের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, কাউনিয়ায় বার্ষিক সভা অনুষ্ঠিত
রাজস্থলী বাঙ্গালহালিয়া সঙ্গীত নিকেতন এর বার্ষিক সঙ্গীত সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত
শিবচরের পাঁচ্চর বাজারে অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা
মাদারীপুরে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার
রাণীশংকৈলে ৩দিন ব্যাপি কৃষি-প্রযুক্তি মেলা
বটিয়াঘাটা সালেহা হত্যা মামলার পলাতক আসামি সিজার গ্রেফতার
মাগুরায় ১৫০ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, মনোয়ার হোসেন
শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন 'চেষ্টা'র উদ্যোগে দুই গৃহহীন নারী পেলেন বাড়ি
নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন নির্বাচন