ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

শার্শায় সরকারি জমি দখল করে মার্কেট নির্মানের অভিযোগ


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ২৯-১০-২০২৫ দুপুর ১:৫০

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাগুড়ী মহিলা কলেজ সংলগ্ন নাভারণ-সাতক্ষীরা সড়কের পাশে জেলা পরিষদের মালিকানাধীন খাস জমি দখল করে বহুতল মার্কেট নির্মাণ শুরু করছেন স্থানীয় ভাটা ব্যবসায়ী শহিদুল ইসলাম।

জানা গেছে, বাগুড়ী মৌজার মেইন রোডের পাশে জেলা পরিষদের নিজস্ব প্রায় ৪০ শতক জমি রয়েছে-খতিয়ান নং-১, দাগ নং-৩২ এবং এসএ নং-৩। দীর্ঘদিন ধরে জমিটি ধীরে ধীরে দখল হয়ে আসছে। বিগত সরকারের আমলে জেলা পরিষদের কিছু কর্মকর্তাকে ম্যানেজ করে আশপাশের পাঁচজন মালিক প্রায় ৩৬.৫ শতক জমি দখল করে নেন বলে অভিযোগ রয়েছে। 

সম্প্রতি অবশিষ্ট সাড়ে তিন শতক জমিও দখল করে সেখানে বহুতল মার্কেট নির্মাণের হাত দিয়েছেন ব্যবসায়ী শহিদুল ইসলাম।

বুধবার (২৯ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়, জেলা পরিষদের খাস জমিতে পুরোদমে ৩৬টি পিলার তুলে ইট-সিমেন্টের কাজ চলছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সকরকারি জমি দখল করে মার্কেট নির্মান করলেও শহিদুল ইসলাম প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলছে না। তাদের ধারণা, তিনি জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে তিনি এ কাজ শুরু করেছেন। এছাড়াও অতীতে যারা জমি দখল করেছেন তারাও কর্মকর্তাদের ম্যানেজ করে এ কাজ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তিরা বলেন, আমরা চোখের সামনে দেখেছি এই জমি কীভাবে টুকরো টুকরো করে দখল হয়েছে। এখন শেষ অংশটাও দখল হচ্ছে, অথচ প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না। অথচ সরকারের গুরুত্বপূর্ন এই জমি দখল করেছে। 

এ বিষয়ে শহিদুল ইসলাম বলেন, আমি কোনো জমি দখল করিনি। আপনি এসে কাগজপত্র দেখে যান। তবে নির্মাণের অনুমোদন আছে কিনা-এমন প্রশ্নে তিনি সরাসরি জবাব না দিয়ে এড়িয়ে যান।

এ বিষয়ে জেলা পরিষদের সার্ভেয়ার এমএ মঞ্জু জানান, সরেজমিনে গিয়ে আমি শহিদুল ইসলামকে নির্মাণকাজ বন্ধ রাখতে বলেছি, কিন্তু তিনি উল্টো আরও বেশি মিস্ত্রি লাগিয়ে কাজ দ্রুত এগিয়ে নিচ্ছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকারি সম্পত্তি উদ্ধারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি