ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

প্রাইভেটকার জব্দ: চাঁদপুরে চেকপোস্টে মাদকসহ গ্রেপ্তার ২


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ২৯-১০-২০২৫ দুপুর ৩:৬

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশ চেকপোস্টে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাজা ও ১ বোতল পিন্সিডিলসহ যুথি (২২) ও রবিউল করিম (৩৩) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বহন করা প্রাইভেটকার এক্সিও ঢাকা মেট্রো জ-২৯-২০৯৫ জব্দ করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

আজ ভোরে হাজীগঞ্জ সদর এলাকায় চেকপোস্ট পরিচালনায় ছিলেন সহকারী পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা সহ থানার কর্মকর্তারা।

গ্রেপ্তার যুথি (২২) নারায়নগঞ্জের সোনারগাঁও এলাকার চাকলা কান্দা গ্রামের আব্দুর রহমান এর মেয়ে। বর্তমানে মিরপুর-১২ পল্লবী থানা এলাকায় বসবাস করে। সে নিজেকে একজন ডান্সার ও তার মদ খাওয়ার লাইসেন্স আছে বলে জানান। ঢাকা থেকে চাঁদপুরে ঘুরতে এসছেন সেজন্য এগুলো সাথে এনেছেন।

অপর ব্যক্তি রবিউল করিম চাঁদপুরের হাজীগঞ্জ উপজলো গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামের মতিন মুন্সীর ছেলে। সে যুথির বন্ধু।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার এস.আই সাজ্জাদ হোসেন বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন। যার মামলা নং-২৩, তারিখ- ২৯/১০/২০২৫ইং।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ভোরে হাজীগঞ্জ সার্কেল মুকুর চাকমার নেতৃত্বে আমি ও সঙ্গীয় ফোর্স চেকপোস্ট পরিচালনাকালে প্রাইভেটকারে তল্লাশি চালালে তাদের কাছে ইয়াবা ও পিন্সিডিল পাওয়া যায়। তাদেরকে গ্রেপ্তার, গাড়ী জব্দ, মামলা দায়ের করে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী

নেশার টাকা না পাওয়ায় মাকে জবাই করে হত্যা, অভিযুক্ত ছেলে আটক