ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বেনাপোলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের চীবর দানোৎসব অনুষ্ঠিত


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ২৯-১০-২০২৫ দুপুর ৩:২৬

যশোরের বেনাপোল বৈদ্ধ ভিক্ষু সংঘের উদ্যোগে ৪র্থ বারের মতো তথাগত সম্যক সম্বুদ্বের প্রশংশিত বৌদ্ধদের শ্রেষ্ঠতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় বেনাপোলের স্বপন বড়ুয়া বৌদ্ধ বিহারে এটি অনুষ্ঠিত হয়। শুরুতে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভদন্ত শীল রক্ষিত ভিক্ষু। পরে বেনাপোল বন্দর এলাকায় প্রীতি শোভাযাত্রা র‌্যালি বের করেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত বৌদ্ধ ভক্তরা।
যশোর জেলার একমাত্র  বৌদ্ধ বিহার স্বপন চৌধুরী বৌদ্ধ বিহারের বেনাপোল মঞ্চে সভাপতিত্ব করেন ভদন্ত বোধিমিত্র মহাস্থবির, প্রধান ধর্মদেশক ভারতের কোলকাতার টালিগঞ্জ ম্যুর এভিনিউর বুদ্বি সমিতির ভদন্ত ড.অরুন জ্যোতি মহাথের, মুখ্য আলোচক ভদন্ত মেত্তাবিহারী ভিক্ষু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পুলিশ সুপার রওনক জাহান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা সহকারি কমিশনার ভূমি নিয়াজ মাখতুম। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানিক সাহা ও বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন।
বক্তারা প্রধান উপদেষ্টা ডা. ইউনুসকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিগত দিনে আমাদের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করার জন্য কোনো সরকার সহযোগিতা করেননি। বর্তমান সরকারে উপদেষ্টা ইউনুস সাহেব আমাদেরকে জমি দিয়েছেন এজন্য বাংলাদেশ বৌদ্ধ সমিতির পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এসময় বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বৌদ্ধ ভিক্ষু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
স্বপন বড়ুয়া জানান, এ অনুষ্ঠান শেষে বৗদ্ধ ভিক্ষু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বেনাপোল চেকপোষ্ট দিয়ে বৌদ্ধ বিহারের উদেশ্য ভারতে গমন করবেন সেখানে বিভিন্ন স্পট পরিদর্শন শেষে দেশে ফিরবেন।

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি