ভুয়া জুলাই-যোদ্ধাদের তালিকা প্রকাশ, ১২৭ জনের গেজেট বাতিলের সিদ্ধান্ত সরকারের
জুলাই গণঅভ্যুত্থানে অংশ না নিয়েও “জুলাই-যোদ্ধা” হিসেবে স্বীকৃতি পাওয়া ১০৪ জনকে ভুয়া হিসেবে শনাক্ত করেছে সরকার। এ ছাড়া একই ব্যক্তির নামে একাধিকবার গেজেট প্রকাশ হওয়ায় আরও ২৩ জনের একটি করে গেজেট বাতিল করা হচ্ছে। সব মিলিয়ে ১২৭ জনের গেজেট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যাচাই-বাছাইয়ে দেখা গেছে, এদের কেউ আন্দোলনে সম্পৃক্ত ছিলেন না, অথচ “আহত জুলাই-যোদ্ধা” হিসেবে সরকারি সুবিধা নিয়েছেন। জেলা কমিটিগুলোর সুপারিশে তাদের নামের গেজেট বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তথ্য অনুযায়ী,
ময়মনসিংহ বিভাগে ২০ জন ভুয়া ও ১ জনের নামে দুবার গেজেট,
সিলেট বিভাগে ২৬ জন ও ১ জনের দুবার গেজেট,
চট্টগ্রাম বিভাগে ৩৪ জন ও ৪ জনের নামে দুবার গেজেট,
খুলনা বিভাগে ৫ জন ও ৪ জনের নামে দুবার গেজেট,
রংপুর বিভাগে ২ জন ভুয়া জুলাইযোদ্ধা,
ঢাকা বিভাগে ৭ জন ও ৭ জনের নামে দুবার গেজেট,
রাজশাহী বিভাগে ৯ জন ভুয়া ও ৪ জনের নামে দুবার গেজেট,
বরিশাল বিভাগে ২ জনের নামে দুবার গেজেট হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেন,
“যারা প্রকৃত জুলাই-যোদ্ধা নন অথচ সরকারি সুবিধা নিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
মন্ত্রণালয়ের তথ্যমতে, ক শ্রেণিতে অতি গুরুতর আহত ৬০২ জন, খ শ্রেণিতে গুরুতর আহত ১,১১৮ জন এবং গ শ্রেণিতে আহত ১২,০৮০ জন। নিহত হয়েছেন ৮৪৪ জন। সব মিলিয়ে ১৪,৬৩৬ জনের নামে গেজেট প্রকাশ করা হয়, যার মধ্যে ৮ জনের গেজেট ইতোমধ্যে বাতিল হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর) মোহাম্মদ ফারুক হোসেন বলেন,
“যাদের নামে অভিযোগ প্রমাণিত হয়েছে, তাদের গেজেট বাতিল করা হবে। এরপর আইনি ব্যবস্থা ও আর্থিক ফেরতের প্রক্রিয়া শুরু হবে।”
তিনি আরও জানান, গেজেট বাতিলের কাজ চলমান আছে এবং পরবর্তীতে ভুয়া জুলাই-যোদ্ধাদের সব সুবিধা বাতিল করে অর্থ ফেরতের পদক্ষেপ নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২