ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সিংগাইরে বিনামুল্যে ৯ হাজার দুইশত কৃষক পাবে সরিষা বীজ ও সার


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ২৯-১০-২০২৫ দুপুর ৪:২০

আসন্ন রবি মৌসুমে সরিষা আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদণার আওতায় ২০২৫-২৬ অর্থবছরে মানিকগঞ্জের সিংগাইরে বিনামুল্যে ৯ হাজার দুইশত কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হবে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯ টার দিকে আনুষ্ঠানিক ভাবে এই সরিষা বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান সোহাগ।

এ উপলক্ষ্যে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার মো: হাবিবুল বাশার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান সোহাগ।

তিনি বলেন, চলতি ছরেরর রবি মৌসুমে সরিষা আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদণার আওতায় সিংগাইর উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ৯ হাজার দুইশত কৃষককে বিনামুল্যে সরিষা বীজ ও সার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে।

উপজেলা কৃষি অফিসার মো: হাবিবুল বাশার চৌধুরী বলেন, প্রথম পর্যায়ে তিনটি ইউনিয়নের মোট ২ হাজার  জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে উপজেলার ধল্লা ইউনিয়নে ৮০০ জন, সিংগাইর সদর ইউনিয়নে ৫০০ জন ও সিংগাইর পৌরসভায় ৭০০ জন কৃষক রয়েছে।

এসময় উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মির্জা মোস্তাফিজুর রহমান ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরবেশ আলীসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ইতিহাস ও ঐতিহ্য ক্যামেরাবন্দি করে ডিজিটাল মাধ্যমে জনপ্রিয় তরুণ কনটেন্ট ক্রিয়েটর আরিফ হাসান

পটিয়ায় ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু

সিংগাইরে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা কহিনুর গ্রেফতার

নেত্রকোণার বারহাট্রায় পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সবুজ গাজীপুর গড়ার প্রত্যয়: পূবাইলে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে গাসিক প্রশাসক

নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন

নেত্রকোণার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় যুবক আটক

সন্দ্বীপে স্কুলছাত্রী নিখোঁজের ১৬ ঘণ্টা পর কুমিল্লা থেকে উদ্ধার, অভিযুক্তকে ধরতে অভিযান

স্বাধীনতার ৫৫ বছরেও শ্রমিকদের ভাগ্য বদলায়নি: অ্যাডভোকেট আতিকুর রহমান

আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান

গোপালগঞ্জে এলজিইডির অবকাঠামোগত উন্নয়নে পরিবর্তন এসেছে যোগাযোগব্যবস্থায়

চিকিৎসাধীন অবস্থায় সাবেক মেয়র রফিকুল আলমের মৃত্যু