ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

শার্শায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ২৯-১০-২০২৫ বিকাল ৫:৫১

যশোরের শার্শা উপজেলার বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল আলিম কর্তৃক বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানীর প্রতিবাদে টায়ার জ¦ালিয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সামনের মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করে স্কুলের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সড়ক অবরোধে মুহুর্তের মধ্যে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এসময় যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শার্শা উপজেলা প্রশাসন ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের আসস্থ করলে শিক্ষার্থীরা স্কুলে ফিরে যায়।
জানা যায়, গত ৪ এপ্রিল নাভারণ বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রীকে সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিমের বাড়িতে প্রাইভেট পড়া শেষে নোট দেওয়ার কথা বলে অপেক্ষা করতে বলেন। এসময় অন্যান্য ছাত্রীরা চলে গেলে শিক্ষক আব্দুল আলিম জোর করে ওই ছাত্রীকে শ্লীলতাহানী করেন। পরে বিদ্যালয় পরিচালনা কমিটি শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করে।  ঐ শিক্ষক আজ স্কুলে যোগদান করলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করে।
এ সময় শিক্ষার্থীরা বলেন, আগামী ৫ তারিখের মধ্যে অভিযুক্ত শিক্ষক আলিমকে চাকুরীচ্যুতিসহ দৃস্টান্তমূলক শাস্তি না দিলে পরবর্তীতে কঠোর কর্মসূচী দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি