চাঁদপুরে ১০০ চালককে বিনামূল্যে হেলমেট প্রদান
চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ১০০ চালককে বিনামূল্যে হেলমেট প্রদান করা হয়েছে।
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবনের ক্ষতি’ এ প্রতিপাদ্যকে ধারণ করে চাঁদপুর সড়ক বিভাগের পক্ষ থেকে এসব হেলমেট প্রদান করা হয়।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুর সড়ক ও জনপথ সড়ক বিভাগের উদ্যোগে উপবিভাগীয় প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন অতিথি হিসেবে উপস্থিতে এই হেলমেট বিতরণ করেন।
এ সময় বি আর টি এর ইন্সপেক্টর মোহাম্মদ আলাউদ্দিন হোসেন, চাঁদপুর সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী জসিম উদ্দিন,মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও শাহিন হোসেন উপস্থিত ছিলেন।
চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ অফিস সম্মুখে এবং ওয়ারলেস এলাকার ফরিদগঞ্জ রায়পুর সড়কের মাথায় কাগজপত্র যাচাই বাছাই করে মোটরসাইকেল চালকদের মাঝে এই হেলমেট বিতরণ করা হয়।
বিতরণকালে প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আমরা জাতীয় নিরাপথ সড়ক দিবস উপলক্ষে চালকদের নিরাপত্তার কথা ভেবে এই হেলমেট গুলি তাদের মাঝে বিনামূল্যে বিতরণ করছি।
এসময় সড়ক দুর্ঘটনার বিভিন্ন দিক তুলেধরে তিনি বলেন, ট্র্যাফিক আইন না মানা, ওভারটেকিং করা ও চালকদের অসচেতনতা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। এক্ষেত্রে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের আরও সচেতন হতে হবে। মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে হবে। এগুলো সড়ক দুর্ঘটনার জন্য অন্যতম কারণ। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগ নিতে হবে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি
কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর
বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার