ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কাউনিয়ায় বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ‘বিনাধান-১৭’ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ২৯-১০-২০২৫ বিকাল ৫:৫৬

উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন আমন ধানের জাত ‘বিনাধান-১৭’ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে রংপুরের কাউনিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে নিজপাড়া এলাকায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক মোঃ সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত প্রকল্প কর্মকর্তা রফিকুল ইসলাম, পিএসও ও প্রকল্প পরিচালক মাহাবুবুল আলম তরফদার এবং পিএসও ও উপ-প্রকল্প পরিচালক আশিকুর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ তানিয়া আক্তার।

এ কর্মসূচির অর্থায়ন করেছে “বিনা'র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প”, সহযোগিতায় ছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কাউনিয়া এবং আয়োজন করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, রংপুর।

বক্তারা বলেন, স্বল্প সময়ের মধ্যে বেশি ফলন পাওয়ার কারণে ‘বিনাধান-১৭’ কৃষকদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এই জাতটি রোগ প্রতিরোধে সক্ষম এবং জলবায়ু সহনশীল হওয়ায় কৃষকের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক হবে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে