ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে কৃষকের ১২শ কলা গাছ কেটে দিলো দুর্বৃত্তরা


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৩০-১০-২০২৫ দুপুর ১০:১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা কাইজার চর গ্ৰামের কৃষকের ১২'শ কলাগাছ কেটে ফেলে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় বুধবার (২৯ অক্টোবর) ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। অভিযোগে জানা গেছে, শিলখুড়ী ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাইজার চর গ্রামের স্থানীয় হাতেম আলীর পরিবারের লিজকৃত জমিতে লাগানো কয়েক শত কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
গত মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কলা গাছ গুলো কেটে নষ্ট  দেয় ওই একই এলাকার নুরুল হক ও তার লোকজনেরা। ঘটনা দেখে হাতেম আলীর শ্যালক হাফিজুর  ও তার ছেলে হুমায়ুন কবির থানায় অভিযোগ করতে গেলে এ সময় তারা মারধরের শিকার হন। বর্তমানে তারা ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 
স্থানীয়রা জানান, কি কারনে তারা এতো গুলো কলা গাছ কেটে দিলো তা বলতে পারছি না। যত সমস্যাই থাকুক না কেন এভাবে ফসলের ক্ষতি করা ঠিক হয়নি। 
ক্ষতিগ্রস্ত কৃষক হুমায়ুন কবির ও জমির মালিক আহত হাফিজুর জানান, তিন বিঘা জমি লিজ নিয়ে ১২'শ কলা গাছ রোপন করি। কোনো পূর্ব শত্রুতার জের না থাকলেও জমি দখলের উদ্দেশ্যে কলা সহ গাছ গুলো কেটে দিয়েছে তারা। আমি দুরে থেকে নিষেধ করলেও তারা শুনেনি। পরে ভয়ভীতি প্রদর্শন করলে আমি সেখান থেকে এসে দুপুর সাড়ে ১২টার দিকে থানায় অভিযোগের উদ্দেশ্যে রওয়ানা হই। পথে হাজি মার্কেটের সামনে আসলে নুরুল হক, আব্দুল হক, ফরজ আলী ও আলামিন সহ আরো কয়েক জন গাছের গুড়ি দিয়ে পথ রোধ করে আমাদের লাঠিসোটা নিয়ে মারধর করে, নগদ টাকা ও দুইটি মোবাইল ফোনসহ,একটি সিটি ১০০ মোটরসাইকেল,  নিয়ে যায় তারা। পরে পরিবার ও স্থানীয় লোকজন আহত অবস্থায় আমাদের হাসপাতালে নিয়ে আসেন।  ভুক্তভোগীরা বলেন,এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকারক্ষতি হয়েছে। 
প্রতিপক্ষ নুরুল হক নুরু বলেন, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমি মোক্তার চৌকিদারের কাছ থেকে জমি কিনে নিয়েছি। আমার জমির কলা গাছ আমি কেটেছি। 
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ  (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, লিখিত অভিযোগের পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । তদন্ত সাপেক্ষে আইনগত  ব্যবস্থা নেওয়া হবে।

Aminur / Aminur

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার