প্রাথমিকে অনিয়মের ছড়াছড়ি, মান হারাচ্ছে শিক্ষার
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ২০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও অধিকাংশ বিদ্যালয়ের চিত্র এখন করুণ। শিক্ষকরা নিয়মিতভাবে বিদ্যালয়ে উপস্থিত থাকেন না—অনেকে দেরিতে আসেন, আবার কেউ কেউ নির্ধারিত সময়ের আগেই চলে যান। এতে প্রাথমিক শিক্ষার মান দিন দিন নিচে নেমে যাচ্ছে, শিক্ষার্থীরাও পড়ালেখায় আগ্রহ হারাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, অনেক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক কুমিল্লা শহর থেকে প্রতিদিন বিদ্যালয়ে আসা-যাওয়া করেন। শহর থেকে প্রত্যন্ত গ্রামীণ বিদ্যালয়ে পৌঁছাতে সময় লাগে দুই থেকে তিন ঘণ্টা। ফলে তারা সময়মতো উপস্থিত হতে পারেন না এবং কখনো কখনো আগেভাগেই বিদ্যালয় বন্ধ করে চলে যান।
সরজমিনে দেখা যায়, সোমবার বেলা ৩টার দিকে রোয়াচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে জানতে প্রধান শিক্ষককে ফোন করা হলে তিনি জানান,“আমি অসুস্থতার কারণে বাসায় চলে এসেছি। বিদ্যালয় বন্ধ করে অন্য শিক্ষকরা কেন চলে গেছেন, তা আমি জানি না।”এ ছাড়া উপজেলার বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে, সকাল ১১টা পর্যন্ত একাধিক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অনুপস্থিত ছিলেন, একটি বিদ্যালয়ে বাহিরে চতুর্থ শ্রেণীর ক্লাসরুম লেখা থাকলেও ভিতরে দেখা যায় এটিকে রান্নাঘর করে রেখেছেন।
একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন,“শিক্ষকরা যদি নিয়মিত ক্লাস না নেন, তাহলে আমাদের সন্তানরা কীভাবে শিখবে? তাই আমরা বাধ্য হয়ে বেসরকারি স্কুলের দিকে ঝুঁকছি।”
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন,“যে শিক্ষক সময়মতো কর্মস্থলে উপস্থিত থাকতে পারেন না, তার ওই প্রতিষ্ঠানে চাকরি করা ঠিক নয়। শিক্ষকদের দায়িত্ববোধের অভাবেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আন্তরিক হলে এই সংকট সহজেই দূর করা সম্ভব।”
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান জানান,“বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও শিক্ষার মান নিশ্চিত করতে আমরা ইতোমধ্যে পর্যবেক্ষণ ও তদারকি বাড়িয়েছি। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
সচেতন মহলের দাবি, শিক্ষকরা যদি আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করেন, তাহলে অল্প সময়েই মুরাদনগরের প্রাথমিক শিক্ষার মানে ইতিবাচক পরিবর্তন আসবে।
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত