মনোহরগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কুমিল্লার মনোহরগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উদযাপন উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে বুধবার বিকালে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি মনোহরগঞ্জ উপজেলা সংলগ্ন বালুর মাঠ থেকে শুরু হয়ে মনোহরগঞ্জ উত্তর বাজার দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।মনোহরগঞ্জ বিএনপি নেতা আলীআষ্রাব এর সভাপতিত্বে ও হাজী জসিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা -৯ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি কর্নেল (অবঃ) এম আনোয়ারুল আজিম এর কন্যা সামিরা আজিম দোলা। এসময় উপস্থিত ছিলেন মৈশাতুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো,আবদুল মতিন, উওর ঝলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো,আবদুল হাই, বিএনপির নেতা মো,অহিদুর রহমান, বিএনপির নেতা রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম,উপজেলা যুবদল নেতা হুমায়ন, যুবদল নেতা রবিউল হোসেন, মো,কাউছার,ছাত্রদল নেতা শাইফুল ইসলাম , মিলন,জয়নাল, মিজানুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুউদ্বার ও তরুণ সমাজকে অসংগঠিত করতে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে । যুবদল সবসময় তরুণ দের নেতৃত্ব গঠনে দেশের উন্নয়ন মূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে অগ্রণী ভূমিকা রাখে ।উপজেলা যুবদলের নেতা কমী বাংলাদেশের পাতাকা,দলীয় পাতাকা ও ব্যানার,ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন ।
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত