ঈশ্বরদীতে নেসকো ঈশ্বরদী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদসভা ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত
বিক্রয় ও বিতরণ বিভাগ নেসকো ঈশ্বরদী দপ্তরের নির্বাহী প্রকৌশলীকে হেনস্থা ও নেসকো অফিস ভাংচুরের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নেসকো ঈশ্বরদী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে নেসকো দপ্তর কার্যালয় ও ঈশ্বরদী-পাবনা মহাসড়কে এসব কর্মসুচির আয়োজন করা হয়। বিদ্যুৎ শ্রমিক দলের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক জলিল হোসেনের সভাপতিত্বে এতে পিচরেট ঐক্য পরিষদের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বিদ্যুৎ শ্রমিক দলের ঈশ্বরদী শাখার সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদসহ অন্যরা বক্ততব্য দেন।
বক্তারা অভিযোগ করে বলেন,একদল সন্ত্রাসীরা নেসকো অফিসে হামলা করে ভাংচুর ও নির্বাহী প্রকৌশলীকে লাঞ্চিত করে এবং অফিসের কিছু স্টাফদের মারধর করে। মাঠ পর্যায়ে স্টাফদের হামলা করার হুমকি দেওয়া হয়েছে। তারা সকল কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার জন্য প্রশাসনের নিক জোর দাবিও জানান।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে