ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ৩০-১০-২০২৫ বিকাল ৫:৩০

দেশব্যাপী স্বতন্ত্র নার্সিং প্রশাসন এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে পিরোজপুর জেলা হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ), বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) ও সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ (ডিজিএমএন) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও বিএনএ জেলা শাখার সভাপতি কল্পনা রানী দাস, সহ-সভাপতি নিশাত সুলতানা, নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জ বেবি রায়সহ জেলা হাসপাতালের নার্স, মিডওয়াইফ, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বলেন, “গত ৪৮ বছরে নার্সিং প্রশাসন ও মিডওয়াইফারি অধিদপ্তর দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই দুটি স্বতন্ত্র অধিদপ্তর বিলুপ্ত করে একীভূত করা হলে নার্সিং পেশার স্বাধীনতা ও উন্নয়নের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে।”

তাঁরা আরও বলেন, “সরকারের উচিত স্বাস্থ্যসেবার মান উন্নয়নের স্বার্থে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে আরও শক্তিশালী ও আধুনিকায়ন করা, একীভূত নয়।”

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার