“সোশ্যাল মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
“সোশ্যাল মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় আমাদের করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাদ মাগরিব রাজধানীর ফকিরাপুলে হোটেল সেন্ট্রাল ইন-এর কনফারেন্স হলে এই সভার আয়োজন করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুফতি আবু সাঈদ খান ও মোহাম্মদ আমির হামজা ভূইয়া, চেয়ারম্যান, মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর) ফাউন্ডেশন,কাছাটই।
বক্তারা বলেন, বর্তমান সময়ের তথ্যপ্রযুক্তি নির্ভর সমাজে সোশ্যাল মিডিয়া একটি শক্তিশালী মাধ্যম। এটি সঠিকভাবে ব্যবহার করা গেলে সমাজে নৈতিকতা, জ্ঞান ও সত্য প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা তরুণ প্রজন্মকে দায়িত্বশীলভাবে অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহারের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইসলামী শিক্ষাবিদ, সাংবাদিক, মিডিয়া কর্মীরা।
আয়োজনটি পরিচালনা করে Toor TV, একটি অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম যা “Voice for Truth” স্লোগানে কাজ করছে।
আবিদ রহমান / আবিদ রহমান
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা
দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র্যালি
গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ