যশোরে ৬ টি স্বর্ণেরবার সহ বেনাপোলের সিদ্দিক আটক
যশোর শহরতলীর দাইতলা ব্রিজের উপর অভিযান চালিয়ে ৭৩৫ গ্রাম ওজনের ০৬ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে (বর্ডার গার্ড বাংলাদেশ)-বিজিবি। স্বর্ণসহ আটক যুবক বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের রুহুল আমিনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৪)। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৬ লাখ টাকা।
বিজিবি জানায়, শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি টহলদল শহরতলীর যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা এলাকায় অভিযান চালায়। এ সময় তারা আবু বক্কর সিদ্দিক এক যূবককে আটক করে। তার দেহ তল্লাশী চালিয়ে প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় ৭৩৫ গ্রাম ওজনের ৬টি স্বর্ণবার উদ্ধার করে। এছাড়া তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিদ্দিক জানায়, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল পর্যন্ত বহন করা তার দায়িত্ব ছিল। আটকদের বিরুদ্ধে আগে কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং স্বর্ণ পাচারের সাথে কারা জড়িত সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। জব্দকৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, স্বর্ণ, মাদক, রূপা, হুন্ডি ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ অভিযান চলছে। আটক ব্যক্তিকে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন