ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

যথাযোগ্য মর্যাদায় টুঙ্গিপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১-১১-২০২৫ দুপুর ১:১১

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।

শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ জাকারিয়া, এবং সঞ্চালনা করেন সহকারী পরিদর্শক বাসুদেব ব্যানার্জি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার।

সভায় টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন এলাকার সমবায় কর্মকর্তা, সমবায়ি ও মাঠকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ৭ জন উপকারভোগীর মধ্যে ঋণ চেক বিতরণ করা হয়।

বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে দারিদ্র বিমোচন সম্ভব হচ্ছে। সমবায়ীরা যেমন নিজেরা স্বাবলম্বী হচ্ছেন, তেমনি পরিবার, সমাজ ও দেশকে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বক্তারা আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমবায়ের ভূমিকা অপরিসীম, তাই সমবায়ীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত