ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরে দুই দিনব্যাপী ফাতেমা রাণীর তীর্থোৎসব সমাপ্ত


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ১-১১-২০২৫ দুপুর ১:৫৯

‘আশার তীর্থযাত্রী, ফাতেমা রাণী মা মারিয়া’ এই মূল সুরের উপর ভিত্তি করে শেরপুরের নালিতাবাড়ীর বারোমারী সাধু লিওর খ্রিস্টধর্মপল্লীতে দুই দিনব্যাপী অনুষ্ঠিত ফাতেমা রাণীর তীর্থোৎসব শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে পাপ স্বীকারের মধ্য দিয়ে দেশের রোমান ক্যাথলিক খ্রিস্টানদের অন্যতম বৃহৎ ধর্মীয় এই তীর্থোৎসব শুরু হয় এবং শুক্রবার দুপুরে এই তীর্থযাত্রা শেষ হয়। এতে হাজার হাজার খ্রিস্টভক্ত অংশ নেন। তীর্থ এলাকা সাজানো হয়েছিল রঙিন আলোকসজ্জায় এবং নিরাপত্তা জোরদারে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। আয়োজক কমিটি সূত্রে জানা যায়, প্রতিবছর অক্টোবর মাসের শেষ বৃহস্পতি ও শুক্রবার ভিন্ন ভিন্ন মূল সুরে দুই দিনব্যাপী পালিত হয় ফাতেমা রাণীর বার্ষিক তীর্থোৎসব। শুধু শেরপুর জেলা নয়, দেশের বিভিন্ন জেলা এবং প্রতিবেশী দেশ ভারত থেকেও রোমান ক্যাথলিক খ্রিস্টান পুণ্যার্থীরা এই তীর্থযাত্রায় অংশ নিয়েছেন। এখানে স্থাপন করা হয় দেশের অন্যতম বৃহৎ ৫৫ ফুট উঁচু মা মারিয়ার প্রতিকৃতি। এর সামনে রয়েছে বিশাল প্যান্ডেল, যেখানে রাতদিন প্রার্থনা করেন খ্রিস্টভক্তরা। এই উৎসবের প্রধান আকর্ষণ হচ্ছে আলোক শোভাযাত্রা। বৃহস্পতিবার রাত আটটায় হাজার হাজার খ্রিস্টভক্তদের অংশগ্রহণে মোমবাতি জ্বালিয়ে বর্ণিল আলোক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, তখন পুরো পাহাড়ি এলাকা মোমবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে। এছাড়া পাপ স্বীকার, জপমালার প্রার্থনা, নিশি জাগরণ, জীবন্ত ক্রুশের পথ অনুষ্ঠিত হয় এবং শুক্রবার অনুষ্ঠিত হয় মহা খ্রিস্টযাগ অনুষ্ঠান। এবারের তীর্থোৎসবে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভ্যাটিকানের এম্বাসেডর ও পোপের বিশেষ প্রতিনিধি আর্চবিশপ কেভিন রেনডাল। আয়োজক কমিটির সমন্বয়ক ও বারোমারী মিশনের পালপুরোহিত রেভারেন্ড ফাদার তরুণ বনোয়ারী জানান, এই তীর্থস্থানটি পর্তুগালের ফাতেমা নগরের আদলে ও অনুকরণে নির্মিত হয়েছে। সাধু লিওর ধর্মপল্লিকে ১৯৯৭ সালে ফাতেমা রানীর তীর্থস্থান হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকেই প্রতিবছর অক্টোবরের শেষ সপ্তাহে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এখানে তীর্থোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। ফাতেমা রাণীর করুণা ও দয়া লাভের আশায় সারাদেশ থেকে তীর্থযাত্রীরা এখানে সমবেত হন। তাঁরা সমাজের অন্যায়, অবিচার, রোগবালাই থেকে মুক্তি ও পবিত্র জীবনের দীক্ষা নিতে এবং নিজেদের পাপ মোচনের জন্য প্রার্থনা করেন। এদিকে, তীর্থোৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার-ভিডিপি ও স্থানীয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিলেন। শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঞা বৃহস্পতিবার রাতে তীর্থ এলাকা পরিদর্শন করেন।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত