ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আদমদীঘিতে প্রি-পেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২২-৪-২০২৬ দুপুর ৪:২৩

বিদ্যুত সরবরাহকারি কোম্পানী নেসকো কতৃপক্ষ বাসা বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে জোড়পূর্বক বৈদ্যুতিক ডিজিটাল মিটার পরিবর্তন করে প্রি-পেইড মিটার সংযোগ দেয়ার প্রতিবাদে বগুড়া আদমদীঘি উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টা হতে ঘন্টা ব্যাপি আদমদীঘি সদরের বাসস্ট্যান্ড এলাকায় মডেল মসজিদের সামনে এই মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে বিদ্যুত গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন, খন্দকার মেহেদী হাসান, আবু তালেব দুলাল, আব্দুল ওহাব বুলু, আকবর আলী খান, মিজানুর রহামান, আনিছুর রহমান নান্টু, আইয়ুব আলী মন্ডল, ফাইম খন্দকার, জুলফিকার খন্দকার, আজমল হোসেন, আব্দুর রহিম বাবু, বুলবুল আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, বিগত ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আমলে প্রবর্তিত প্রিপেইড মিটার সংযোগ প্রকল্প বন্ধ করে নাগরিক সুবিধা নিশ্চিত করার দাবী জানান। দাবী না মানা হলে গ্রাহকদের সাথে নিয়ে বিদ্যুত সরবরাহ কোম্পানী অফিস ঘেরাও করে বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুশিযারী প্রদান করেন তারা। 
উল্লেখ্য : গত ৩/৪ দিন যাবত আদমদীঘি ও আশে পাশের এলাকায় নেসকো কোম্পানীর লোকজন জোড়পুর্বক ও ভয়ভীতি প্রদর্শন করে  গ্রাহকদের বাসা বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে ডিজিটাল মিটার অপসারণ করে প্রি-পেইড মিটার সংযোগ দিচ্ছেন। বেশ কিছু গ্রাহকদের সম্মতি ছাড়াই তারা প্রিপেইড মিটার সংযোগ দিচ্ছেন। বিদ্যুত গ্রাহক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম, হাফিজুর রহমান ও আবু মুত্তালিব জানান, নিষেধ করা সত্বেও তাদের বাসা বাড়ির মিটার ভয়ভীতি দেখিয়ে জোড়পূর্বক প্রিপেইড মিটার সংযোগ দেয়ায় গ্রাহকদের বিভ্রান্ত করা হচ্ছে। 

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ