ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

শার্শায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১-১১-২০২৫ দুপুর ৩:৫৩

 যশোরের শার্শা উপজেলায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ শ্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় উপজেলা প্রসাশনের উদ্যেগে এবারও দিবসটি জাঁকজমকভাবে উদযাপন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় শার্শা উপজেলা সমবায় অফিসার আব্দুর রাশেদের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শার্শার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শার্শা থানার অফিসার ইনচার্জ আবদুল আলিম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, বিআরডিবি কর্মকর্তা সাকির উদ্দিনসহ সমবায় ও  উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন
এ সময় বক্তারা বলেন, সততা,ন্যায় নিষ্ঠার ও নিয়মনীতি মেনে সংশ্লিষ্ট সকলকে সমবায় সমিতির ব্যবসা পরিচালনা করতে হবে। দেশে সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙা করা সম্ভব। দেশের সামগ্রিক সামাজিক উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তারা ব্যাক্ত করেন।
আলোচনা সভা শেষে অতিথিরা উপজেলার শ্রেষ্ঠ সমবায় সংগঠন ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।  

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি