ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সাভারে বর্ণাঢ্য আয়োজনে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন


আবিদ হাসান photo আবিদ হাসান
প্রকাশিত: ১-১১-২০২৫ দুপুর ৩:৫৮

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ স্লোগানকে সামনে রেখে ঢাকা জেলার সাভার উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা সমবায় কর্মকর্তা মোহসিনুজ্জানের সভাপতিতে   বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত, শনিবার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের  আয়োজনে শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।  পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।  র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা মোহসিনুজ্জান বলেন,  সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি, আর্থিক ও সেবা খাতে টেকসই সমবায় গড়ে তোলা এবং সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙা করা ও জনগণের মধ্যে ঐক্য ও সমতার চেতনা জাগ্রত করা সম্ভব। দেশের সামগ্রিক উন্নয়নে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা,মাহবুবুর রহমান,আরো উপস্থিত ছিলেন    সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন, অঞ্জনা সরকার উপজেলা  পরিসংখ্যান অফিসার, মো.সাইফুদ্দিন উপজেলা নির্বাচন অফিসার,মো.মাইনুদ্দিন উপজেলা প্রকৌশলী, মো.কামরুজ্জামান বিআরডিবি অফিসার, ডা: মোহাম্মদ শওকত আলী,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সাভার  উপজেলা   ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো.জাহাঙ্গীর আলম,
 আলহাজ্ব শওকত আলী মাহমুদ সভাপতি, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটি, সাভার, ঢাকা।
আলহাজ্ব রহিম উদ্দিন সভাপতি (ভারপ্রাপ্ত), নাগরিক কমিটি, সাভার, ঢাকা। আব্দুল কাদের তালুকদার সভাপতি, সম্মলিত সাংস্কৃতিক জোট, সাভার, ঢাকা। 
অধ্যাপক দীপক কুমার রায় সভাপতি, সচেতন নাগরিক কমিটি, সাভার, ঢাকা। 
মোঃ সালাহ উদ্দিন খান নঈম জাতীয় পদক প্রাপ্ত সমাজ সেবক ও সেক্রেটারী, দূর্ণীতি প্রতিরোধ কমিটি, সাভার, ঢাকা।

এছাড়াও  অনুষ্ঠানে বিভিন্ন  সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।অতিথিদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্যর মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক