ঢাকা শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

‎ পিরোজপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১-১১-২০২৫ দুপুর ৪:২৮

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে সার্কিট হাউসের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। একযোগে সারা দেশের সাথে পিরোজপরে এ দিবসটি পালন করা হয়।

‎র‍্যালি ও আলোচনা সভায় জেলা প্রশাসন, সমবায় অধিদপ্তর, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান এবং জেলা সমবায় অফিসার পংকজ কুমার চন্দ।

‎এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসার কামরুননেছা সিথী, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক শরীফ মোখলেছুর রহমান এবং গৌরব বহুমুখী সমবায় সমিতি লি.-এর সভাপতি মাহতাব উদ্দিন রিপন প্রমুখ।

‎বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান বৃদ্ধি এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সমবায় খাতের ভূমিকা আরও সম্প্রসারিত করা জরুরি।

‎অনুষ্ঠানের শেষে সমবায় খাতে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৫ জন সফল সমবায় সংগঠন ও সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

ফরিদগঞ্জে এক ঘুষিতেই অটোরিকশা চালকের মৃত্যু

আরডিজেএ’র ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত

রাণীশংকৈলে ঝড়-বৃষ্টিতে দেয়াল ধসে স্কুলছাত্রের মৃত্যু

সুন্দরবনে থামছে না হরিণ শিকার: ১০ মাসে আটক ৩৬২, উদ্ধার বিপুল ফাঁদ ও মাংস

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও শিক্ষার্থীদের সংবর্ধনা

গলাচিপা পৌরসভায় ভিজিএফ-এর চাল বিতরণে অনিয়ম

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মদনে ইউপি চেয়ারম্যান শফি ১৭৪৭ জন গরীব অসহায় ও দুস্থদের মাঝে চাল বিতরণ

শ্রমের ঘামে নয়, রক্তে ভিজল নির্মাণাধীন ইমারত: আহত ২"

শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা

চার দেশে কর্মরত শ্রমিকদের ভিসার মেয়াদ এক মাস বাড়ছেঃ প্রতিমন্ত্রী নুরুল হক নুর

পাঁচবিবিতে হঠাৎ বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি

খালিয়াজুরীতে জুয়ার আসর থেকে আওয়ামীলীগ নেতা ও বিএনপির নেতার ভাইসহ আটক ৭