ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস উদযাপন


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ১-১১-২০২৫ রাত ১১:১৫

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সততা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সাহাব উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, উপজেলা সমবায় অফিসার আহমেদ হোসেন প্রমুখ।

বক্তারা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙা করা, জনগণের মধ্যে ঐক্য ও সমতার চেতনা জাগানো, বেকারত্ব নিরসন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব উল্লেখ করেন।

আলোচনা শেষে শ্রেষ্ঠ সমবায় সংগঠনকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জন-প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা