ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাভারে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২-১১-২০২৫ দুপুর ২:২২

সাভারে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দেলোয়ার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সাভার ম‌ডেল থানা পুলিশ।

শনিবার (১ নভেম্বর) রাতে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম সবুজ দৈ‌নিক সকা‌লের সময়‌কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত দেলোয়ার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে দেলোয়ারের  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রতিনিয়ত যোগাযোগ হত। পরে ওই তরুণী বিদেশে যাবে বলে ওই যুবককে জানায়। এতে অভিযুক্ত দেলোয়ার তার মায়ের মাধ্যমে বিদেশে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। পরে দেলোয়ারের কথা শুনে তার (দেলোয়ারের) মা'কে নিয়ে তরুণীদের বাসায় আসতে বলে। এরপরে বৃহস্পতিবার (৩০ অক্টোবর)  রাতে দেলোয়ার ও তার মা এবং অন্তর নামের এক বন্ধুকে নিয়ে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ওই তরুণীর বাসায় আসে তারা৷ এসময় ওই তরুণীর সঙ্গে দেলোয়ারের মায়ের আলোচনা শেষে দে‌লোয়া‌রের মা চলে যায় এবং দেলোয়ার ও তার বন্ধু অন্তর ওই তরুণীর বাসায় অবস্থান করে। সে সময় ওই তরুণীকে একা পেয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী তরুণী সাভার মডেল থানায় দলবদ্ধ ধর্ষণের একটি অভিযোগ দা‌য়ের করেন।

সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম সবুজ বলেন, ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় অভিযুক্ত দেলোয়ারকে বিকেলে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ আদালতে প্রেরণ করা হবে। এঘটনায় বাকি আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ