ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল, অসুস্থ ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ৩-১১-২০২৫ দুপুর ৪:২৬

মেহেরপুর সদর উপজেলার এডিবি ও উপজেলা উন্নয়ন তহবিল (ইউডিএফ) প্রকল্পের আওতায় দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল এবং অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের এ প্রকল্পের আওতায় সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আবদুল ছালাম। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম।

অনুষ্ঠানে মোট ২১ জন ছাত্রীকে বাইসাইকেল এবং ১১ জন অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সরকারের লক্ষ্য হলো গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শিক্ষার প্রসার ঘটানো। আজকের এই বাইসাইকেল ও হুইলচেয়ার বিতরণের মাধ্যমে উপকারভোগীরা আরও স্বাবলম্বী ও গতিশীল জীবনযাপন করতে পারবে।”

বাইসাইকেলপ্রাপ্ত এক ছাত্রী বলেন, আমি আগে হেঁটে স্কুলে যেতাম, এতে অনেক সময় লাগত। এখন সাইকেল পাওয়ায় সময়মতো স্কুলে যেতে পারব। পড়াশোনায় আরও মনোযোগী হতে পারব— এজন্য উপজেলা প্রশাসনের প্রতি আমি কৃতজ্ঞ।” সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, সুস্থ সংস্কৃতির বিকাশ ও শিক্ষার মান উন্নয়নে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ ব্যাপক উৎসাহ যোগাবে। এছাড়া অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ তাদের চলাচলের কষ্ট লাঘবে সহায়ক হবে।”

হুইলচেয়ারপ্রাপ্ত বৃদ্ধা রহিমা বেগম (৭০) চোখে আনন্দের অশ্রু নিয়ে বলেন, আমি এখন নিজের মতো করে চলাফেরা করতে পারব। এ বয়সে এমন সহায়তা পাব ভাবিনি। আল্লাহ যেন তাদের আরও ভালো রাখেন।” অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা,  শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ