ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মুরাদনগররে বিএনপির মনোনয়ন পেলেন কায়কোবাদ


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি photo মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ৪-১১-২০২৫ দুপুর ২:৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের সিনিয়র নেতা ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি এ আসন থেকে পরপর পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এবং এক দফায় ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
দীর্ঘদিন ধরে মুরাদনগরের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখা এই নেতাকে পুনরায় মনোনয়ন দেওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিচ্ছেন অনেকেই।
স্থানীয় বিএনপি সূত্র জানায়, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির অন্যতম জন প্রিয় নেতা। দলের কঠিন সময়েও তিনি সংগঠনকে সুসংহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মুরাদনগরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর অবদান এখনো মানুষের মুখে মুখে রয়েছে।
অন্যদিকে, একই আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউসুফ হাকিম সোহেল। তিনি ইতিমধ্যেই গ্রাম-গঞ্জে প্রচারণা চালিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেছেন। ফলে এলাকাবাসীর প্রত্যাশা, এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে হবে এক হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা।
স্থানীয় ভোটাররা বলছেন, এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসন প্রতিষ্ঠার প্রত্যাশায় তারা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় আছেন।
মনোনয়ন পাওয়ার পর কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ  বলেন, “মুরাদনগরের মানুষ সবসময় আমার শক্তি ও অনুপ্রেরণার উৎস। আমি জনগণের সেবক হিসেবে আবারও তাদের পাশে থাকতে চাই। উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠাই  আমার মূল লক্ষ্য ।”

Aminur / Aminur

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র