ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

মনোনয়ন না পাওয়ায় ফরিদগঞ্জে আগুন জালিয়ে বিএনপি নেতাকর্মীদের সড়ক অবরোধ


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ৪-১১-২০২৫ দুপুর ৩:৮

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এম. এ. হান্নান দলীয় মনোনয়ন না পাওয়ায় সড়কে আগুন জালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছে নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদরের বাসস্ট্যান্ড ফরিদগঞ্জ-রায়পুর সড়কে এম. এ. হান্নান সমর্থিত নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাখে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে শান্ত করার চেষ্টা করে।

সকাল থেকেই ফরিদগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাসস্ট্যান্ডে ঝড়ো হন। সেখানে তারা টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রাখে। ওই সময় তারা মনোনয়ন পাওয়া লায়ন মো. হারুনুর রশিদের বিলবোর্ড ভাংচুর করে আগুন জালিয়ে দেয়। যার ফলে আঞ্চলিক সড়কে যানজটের সৃষ্টি হয়।

এসব বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, যুগ্ম আহ্বায়ক আমির হোসেন খসরু মোল্লা ও নজরুল ইসলাম পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী শাওন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলুসহ প্রায় ৫ শতাধিক নেতাকর্মী।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু
সিনিয়র সহ-সভাপতি ফারুক খান ও যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

তারা বক্তব্যে বলেন, আমাদের প্রিয় নেতা ও দুর্দিনের সাহসী সংগঠক এম. এ. হান্নানকে দল মনোনয়ন না দেওয়ায় তৃণমূল নেতাকর্মীরা হতাশ। আমরা চাই কেন্দ্রীয় নেতারা আমাদের দাবির প্রতি সম্মান দেখিয়ে তাঁকেই পুনরায় মনোনয়ন প্রদান করবেন।

তারা আরও বলেন, দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা করে আলহাজ্ব এম. এ. হান্নানকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এদিকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেয়ে সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশিদের সমর্থিত নেতাকর্মীরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন।

এর আগে সোমবার (৩ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে একই স্থানে বিলবোর্ড ও টায়ারে আগুন এবং সড়ক অবরোধ করে এ বিক্ষোভ শুরু করে এম.এ. হান্নানের সমর্থকরা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

Aminur / Aminur

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী