মসিকের ২০২১-২২ অর্থবছরে বাজেট অনুমোদন
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ২০২১-২২ অর্থবছরের ৩২১.৪৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়েছে, যার মোট রাজস্ব বাজেট ৭৫.২০ কোটি টাকা এবং মোট উন্নয়ন বাজেট ২৪৬.২৩ কোটি টাকা। একই সঙ্গে ২০২০-২১ অর্থবছরের ৪৯৪.৮৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেটের বিপরীতে ১৮৪.৫২ কোটি টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সভায় এ অনুমোদন করা হয়।
২০২১-২২ অর্থবছরের বাজেটে সাধারণ সংস্থাপন খাতে ১৯ কোটি ৫৪ লাখ টাকা, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও সমাজকল্যাণ খাতে ৩ কোটি ১ লাখ টাকা, স্বাস্থ্য খাতে ২ কোটি ২৫ লাখ টাকা, বর্জ্য ব্যবস্থাপনা খাতে ১০ কোটি ৯৫ লাখ টাকা, উন্নয়ন খাতে ১৮ কোটি ৫০ লাখ টাকা, পরিবহন খাতে ৬ কোটি ৪৮ লাখ টাকা, নগর পরিকল্পনা খাতে ২ কোটি টাকা এবং বিবিধ খাতে ৭ কোটি টাকা বাজেট প্রস্তাব করা হয়।
সভার সভাপতি মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, অর্জনযোগ্য একটি বাজেট প্রণয়নের চেষ্টা করেছি। নির্বাচিত পরিষদ প্রায় আড়াই বছর অতিবাহিত করলেও করোনার কারণে আমাদের অনেক কার্যক্রম বিলম্বিত হয়েছে। তবে ইতোমধ্যে আমরা করের বিন্যাস, আদায় পদ্ধতি ইত্যাদি অনেকটাই নির্ধারণ করতে পেরেছি। বাজেট লক্ষ্যমাত্রা অর্জনে আমরা নিজেদের আরো সুদৃঢ় করতে পারব।
তিনি আরো বলেন, করোনায় নাগরিকদের সুবিধার্তে আমরা ৪০ ভাগ হোল্ডিং কর মওকুফ করেছি। করোনার কারণে অনেকেই খুব ভালো অবস্থায় নেই। এই সময়ে তাদের পাশে আমাদের থাকতে হবে। আমাদের প্রাথমিক দায়িত্ব নাগরিকদের ভালো রাখা।
নাগরিকসেবা উন্নয়ন প্রসঙ্গে মেয়র বলেন, নাগরিকসেবা বৃদ্ধিতে দুটি অঞ্চলের কার্যালয় ইতোমধ্যে উদ্বোধন করা হয়েছে। তৃণমূল পর্যায়ে কর্মের মাধ্যমে মানুষের সেবাকে নিশ্চিত করতে হবে। নতুন সিটি কর্পোরেশন হিসেবে আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। সেসব চ্যালেঞ্জ মোকাবেলা করে সর্বোচ্চ সেবা দিয়ে সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে।
সভা সঞ্চালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। সভায় অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও প্যানেল মেয়র-১ মো. আসিফ হোসেন ডনসহ অন্য প্যানেল মেয়রবৃন্দ, কাউন্সিলরবৃন্দ এবং বিভিন্ন বিভাগ ও শাখাপ্রধানগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাজেট সভার পূর্বে বেলা ১১টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে মেয়র মো. ইকরামুল হক টিটুর সভাপতিত্বে প্যানেল মেয়র, কাউন্সিলর ও বিভাগ-শাখাপ্রধানগণের উপস্থিতিতে ১৪তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার