রাণীশংকৈলে কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (৫ নভেম্বর) কৃষকদের মাঝে সরকারি ভাবে গম-সরিষা বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এদিন সকাল ১১ টায় কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার খাজিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম। তিনি তার বক্তব্যে কৃষকদের মাঝে এ সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।
অতিথিদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতে ইসলামীর সেক্রেটারী রজব আলী, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজান আলী, গণঅধিকার পরিষদ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, কৃষক-কৃষাণী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে সরকারের এ কৃষি বান্ধব কর্মসুচী প্রশংসা করেন। ইউএনও তার বক্তব্যে সরকারের এ বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেন। এইসাথে তিনি এ বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করে অধিক ফসল উৎপাদনের জন্য কৃষকদের প্রতি আহবান জানিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। কৃষি অফিসারের তথ্য মতে, এ কর্মসূচির আওতায় উপজেলায় মোট ১১ হাজার ১৫০ জন কৃষক-কৃষাণীকে এ প্রণোদনা সহায়তা দেওয়া হবে। উপস্থিত কৃষক-কৃষাণীদের প্রত্যেককে ২০ কেজি করে গম বীজ, ২০ কেজি সার ও ১ কেজি করে সরিষা বীজ দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা