ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

দুস্থ ও অসহায় ও শিক্ষার্থীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করল মাগুরা জেলা পরিষদ


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ৬-১১-২০২৫ দুপুর ৩:৫

মাগুরা জেলা পরিষদের ২০২৫ - ২৬ অর্থবছরের নিজস্ব তহবিলের অর্থায়নে দুস্থ ও অসহায় রোগী ও শিক্ষার্থীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 

আজ সকাল ১১ টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে,
মাগুরা জেলা পরিষদের আয়োজনে ৩৭ জন দুস্থ ও অসহায় রোগী ও ২ জন শিক্ষার্থীদের মাঝে সর্বোচ্চ ২০ হাজার ও সর্বনিম্ন ২ হাজার করে মোট ১ লক্ষ ৮৫ হাজার টাকার  আর্থিক সহায়তা প্রদান করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  জেলা প্রশাসক মোঃ অহিদুল  ইসলাম।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ অহিদুল ইসলাম, জেলা প্রশাসক মাগুরা। মোছা: হাসিনা মমতাজ, প্রধান নির্বাহী অফিসার, জেলা পরিষদ, মাগুর। আরো উপস্থিত ছিলেন, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি: মাজেদুল আলম ইভান, যুগ্ম সাধারণ সম্পাদক: মিরাজ হাসান, কোষাধক্ষ: খন্দকার নজরুল ইসলাম মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক: মিজানুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক সাংবাদিকবৃন্দ।

জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, প্রতি বছরই আমরা দুস্থ, অসহায় ও শিক্ষার্থীদের মাঝে এ সহায়তা প্রদান করে থাকি , তিনি বলেন যদি কোন দুস্থ ও অসহায় ব্যক্তি  থাকে  আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই তাদেরকে সহায়তা করব। আমাদের এই সহায়তা যথার্থ চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার

দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর