শার্শায় এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
যশোরের শার্শায় ২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শার্শা উপজেলা প্রশাসানের উদ্যোগে উপজেলার সকল কলেজের ৫৬ জন ও মাদ্রাসার ৩ জন সর্বমোট ৫৯ জন শিক্ষার্থীকে ফুল ও ক্রেস্ট দিয়ে এই সংবর্ধনা দেয়া হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে শার্শা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একই সাথে জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগের মধ্যে যশোরের শার্শা উপজেলা প্রথম স্থান অধিকার করায় কাজের স্বীকৃতি স্বরূপ উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার সকল গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদের ফুল এবং সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসানের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম,শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান অনুপম,একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামানসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন