গজারিয়ায় চুরি ও ডাকাতি প্রতিরোধে আলোচনা সভা ও স্বেচ্ছাসেবক রক্ষীদের মধ্যে টর্চলাইট এবং বাঁশি বিতরণ
গজারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে চুরি ডাকাতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলায় লক্ষ্যে বিএনপি'র উদ্যোগে আলোচনা সভা ও চার্জ লাইট,বাঁশিসহ পাহারা দেওয়ার উপকরণ বিতরণ করেন বি এন পি কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো:কামরুজ্জামান রতন।
বৃহস্পতি বার(৬নভেম্বর) গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়ন এর কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম,গজারিয়া থানা অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ,মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন আহমদ, সিরাজুল ইসলাম পিন্টু,রফিকুল ইসলাম ভিপি মাসুম,মো:ইসহাক আলী,মুহাম্মদ মাসুদ ফারুক,জেলা যুব দলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়েছে।
তাই প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে এবং সকলে নিজ নিজ এলাকায় রাতের প্রহরী হিসেবে কাজ করবেন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত