হৃদরোগে আক্রান্ত ঠাকুরগাঁও-৩ এর বিএনপির প্রার্থী জাহিদুর রহমান, নেওয়া হলো ঢাকায়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। জানা গেছে, গত বৃহস্পতিবার ৬ নভেম্বর রাতে তিনি হঠাৎ হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হন। পরিস্থিতি বিবেচনা করে তাঁকে তাৎক্ষণিকভাবে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার ৭ নভেম্বর সকাল ১১টায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে দ্রুত ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নির্বাচনের ঠিক আগে প্রার্থীর এমন অসুস্থতা দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তাঁর দ্রুত আরোগ্যের জন্য পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২