‘ডেভিল হান্ট’ অভিযানে বাকেরগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার
বরিশালের বাকেরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে ‘ডেভিল হান্ট’-এ আওয়ামী লীগের পাঁচ জন স্থানীয় নেতা গ্রেফতার হয়েছেন।
গতকাল বুধবার (৫ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, সম্প্রতি এলাকায় নাশকতা ও সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাকেরগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন কলসকাঠী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি নেছার উদ্দিন খান, পৌর যুবলীগের দপ্তর সম্পাদক, সাবেক পৌর কাউন্সিলর খান সেলিম, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম হাওলাদার, যুবলীগ নেতা মোঃ সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইউসুফ হাওলাদার।
পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তদন্তাধীন অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম আজাদ জানান, “ডেভিল হান্ট অভিযানের লক্ষ্য হলো এলাকার অপরাধচক্র ও রাজনৈতিক ছত্রছায়ায় থাকা দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা। কাউকে রাজনৈতিক পরিচয়ে নয়, অপরাধের প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের **বৃহস্পতিবার সকাল ১০টায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”
এদিকে, স্থানীয় আওয়ামী লীগ নেতারা দাবি করছেন, তাদেরকে রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেফতার
রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা
মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল
টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান