ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মুরাদনগরে ৩৫ মাদ্রাসার অংশগ্রহণে হিফজুল কোরআন প্রতিযোগিতার উদ্বোধন


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি photo মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ৮-১১-২০২৫ দুপুর ১:৫৯

কুমিল্লার মুরাদনগরে ৩৫টি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে হিফজুল কোরআন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় অনুষ্ঠানটির ভার্চ্যুয়াল উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের  পাঁচবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

উদ্বোধনের পরই পবিত্র কোরআনের হাফেজ শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় তুমুল প্রতিযোগিতা। মাসব্যাপী এই প্রতিযোগিতায় মোট ১৫৪ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।

মরহুম হাজী রুহুল আমিন ও মোমেনা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ হিফজুল কোরআন প্রতিযোগিতার সভাপতিত্ব করেন বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ আমির ও সোনাকান্দা দরবার শরীফের পীর মোহাম্মদ মাহমুদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. জাকির হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, আমেরিকা প্রবাসী আতিকুর রহমানসহ অন্যান্যেরা।

ওবায়দুল হক সরকারের পরিচালনায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ১৭টি মাদ্রাসার প্রতিযোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ