জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়। শনিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব জানান পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন, খুলনার রুপসা উপজেলার ইলাইপুর উত্তরপাড়া গ্রামের মজনু ফরাজির ছেলে রুবেল ফরাজী, গ্যালাক্সির মোড় এলাকার দ্বীন ইসলামের ছেলে সোহেল আবিদ, ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিক বাড়ির মৃত আব্দুর রব মল্লিকের ছেলে জাহিদ হাসান ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাটরা গ্রামের শামসুদ্দীনের ছেলে কামরুল ইসলাম।
পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, গত ৪ সেপ্টেম্বর আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতরা পরিবারের সদস্যদের হাত পা বেঁধে রেখে স্বর্নালংকার ও নগদ টাকা ডাকাতি করে নিয়ে যায়। এছাড়া আক্কেলপুরের জামালগঞ্জ বাজারে এক ব্যবসায়ীর ও কালাই উপজেলার এক শিক্ষকের বাড়িতে ডাকাতির পৃথক মামলায় জয়পুরহাট ডিবি পুলিশের একটি টিম রাজধানীর ডিএমপি ও সাভার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। এসময় উদ্ধার করা হয় স্বর্নালঙ্কারসহ ডাকাতি হওয়া বিভিন্ন মালামাল, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কার, অস্ত্র ও ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলার একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’